ডায়াপারটি সম্পূর্ণভাবে ১০০% সুতি কাপড় দিয়ে তৈরি। ভিতরের অংশে ব্যবহৃত ব্রিদেবল ফ্যাব্রিক শিশুকে আরামদায়ক অনুভূতি প্রদান করে, ফলে শিশুর ত্বক থাকে সম্পূর্ণ নিরাপদ।
প্রতিটি শিশুর প্রস্রাবের পরিমাণ ভিন্ন হওয়ায় ঠিক কতক্ষণ ডায়াপারটি পরিয়ে রাখা যাবে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। উচ্চ শোষণ ক্ষমতার কারণে দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করা সম্ভব।
ওয়াশেবল হওয়ায় ডায়াপারটি পুনর্ব্যবহারযোগ্য, যা প্রতিবার ধোয়ার পরেও কাপড়ের স্থায়িত্ব এবং শোষণ ক্ষমতা ঠিক থাকে, ফলে এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়।
ডায়াপারটি লিক প্রুফ সুরক্ষা দিয়ে ডিজাইন করা, যা প্রস্রাব লিক হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। শিশুর সুরক্ষার জন্য নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনে পরিবর্তন করা বাঞ্ছনীয়।
১ মাস থেকে ৪ বছর বয়স বা ২১ কেজি ওজনের শিশুরা ব্যবহার করতে পারবে।